হ্যাঁ, পদ্মা সেতুই দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেতু

Alt text

২০১৫ সালের ডিসেম্বর মাসে পদ্মা সেতুর নির্মান কাজ শুরুর হয়। দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে পদ্মা সেতু দ্বিতীয় স্থানে রয়েছে।

GoSite24 এর উদ্দেশ্য ও কাজ

পদ্মা সেতুটি দোতলা বিশিষ্ট সেভাবে তৈরি করা হয়েছে এটির উপরে গাড়ি চলাচলের জন্য ওভার ব্রিজ করা হয়েছে আর নিচের দিক দিয়ে পদ্মা রেল সেতু তৈরি করা হয়েছে।

Alt text

    এক নজরে পদ্মা সেতু

  • এর দৈর্ঘ্য:৬.১৫ কি.মি
  • এর প্রস্থ:১৮.২ মিটার
  • এর উচ্চতা:৬০ ফুট
  • মোট পিলার:৪২ টি
  • মোট পাইলের সংখ্যা:২৬৪ টি
  • পাইলিং এর গভীরতা:৩৮৩ ফুট
  • অবস্থান:মুন্সিগঞ্জের লৌহজং ও শরীয়তপুরের জাজিরা।

প্রথম স্থানে রয়েছে ভারতের আসামের ভুপেন হাজারিকা সেতু। এছাড়া ইরাবতী নদীর উপর নির্মিত পাকুক্কু সেতু মিয়ানমারের বৃহত্তম সেতু যার দৈর্ঘ্য পদ্মা সেতুর অর্ধেক। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা বা পাকিস্তানেও নেই এত দীর্ঘ সড়ক ও রেল সেতু। পানি প্রবাহের পরিমাণ ও গতি হিসেবে আমাজন নদীর পর পরই পদ্মা নদীর স্থান।

Alt text


পদ্মা সেতুর পাইলিং কাজ

পদ্মা সেতুর ৪২ টি পিলার নির্মাণে রেকর্ড ১২২ মিটার গভীর পর্যন্ত পাইলিং করা হয়েছে।পৃথিবীর অন্য কোন সেতু নির্মানে এত গভীর পাইলিং করা হয়নি। এছাড়া পদ্মা সেতুর পাইল গুলো রেকর্ড ৩ মিটার ব্যাসার্ধের । এত বড় ব্যাসের পাইল পৃথিবীর অন্য কোন সেতুতে নেই।

ভূমিকম্পের নিশ্চয়তা প্রদান

পদ্মা সেতুর আর একটি বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে বেয়ারিং সক্ষমতায় । কংক্রিটের পিলার এবং স্টীলের তৈরি সেতুর মাঝের পাটাতনে রয়েছে ১০ হাজার টনের ফিক্সন পেন্ডুলাম বেয়ারিং। এত শক্তিশালী বেয়ারিং পৃথিবীর আর কোন সেতুতে নেই। ফলে ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্পেও টিকে থাকতে পারবে।



বাংলাদেশ সরকারের যোগাযোগ ব্যবস্থায় অবদান

নিজস্ব অর্থায়নে বানিয়েছে এই পদ্মা সেতু । এছাড়া এ সেতুতে একাধারে রয়েছে সড়ক ও রেলপথ। ফলে সেতুর মধ্যে দিয়ে দেশের প্রায় ৪ ভাগের ১ ভাগ অঞ্চল বা দক্ষিণাঞ্চলের পিছিয়ে পরা মানুষের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ নিবিড় হবে।

নদীর ওপর পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ কিলোমিটারের অধিক এবং পুরো সেতুর দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার যা ভারতের সাড়ে ৯ কিলোমিটার দৈর্ঘ্যের সমান।


Alt text


৪ টি বৃহৎ সেতু

পদ্মা সেতুর দৈর্ঘ্য ভুপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্যের সাথে তুলনাযোগ্য। ভুপেন হাজারিকা সেতু ভারতের দীর্ঘতম সেতু। ইহা আসামের ব্রহ্মপুত্র নদের শাখা লোহিত নদের উপর নির্মিত। এ সেতুটি আসাম ও অরুনাচল প্রদেশের মধ্যে সংযোগ সেতু হিসেবেও পরিচিত। দেখতে এই সেতুর সাথে পদ্মা সেতুর হুবহু মিল রয়েছে।


প্রতিবেশি মিয়ানমারের প্রধান নদী ইরাবতীর ওপরও পাকুক্কু নামে একটি সেতু রয়েছে। তবে এর দৈর্ঘ্য পদ্মা সেতুর অর্ধেকের মত। পাকুক্কু সেতুটিতে ৪ কিলোমটার সড়ক পথ ও ৬ কিলোমিটার রেলপথ রয়েছে।

নেপালে পদ্মা সেতুর মত দীর্ঘ সেতু আর নেই। দেশটির কর্নালী নদীর উপর নির্মিত ১ কিলোমিটার দীর্ঘ খতিয়া ঘাট সেতুটি নেপালের দীর্ঘতম সেতু হিসেবে পরিচিত।

পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে দীর্ঘতম সেতুর নাম মালী রিভার ব্রিজ আর এর দৈর্ঘ্য ৫ কিলোমিটার।

Gosite24.com

Master SEO, Hosting and Adsense Approval with Ease. Get Tips and Tricks of Technology and Facebook Monitization. Get Expert Tips on CPA or Affiliate Marketing and Online Income. Start Growing your Traffic and Earning Today!

Post a Comment (0)
Previous Post Next Post