ইউটিউব অ্যাপের সাহায্যে লাইভ স্ট্রিম ভিডিও তৈরির-সম্পূর্ণ গাইড
পটভূমি
বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে ইউটিউব শুধু মাত্র ভিডিও দেখার জন্য নয়; এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে লাইভ স্ট্রিমিং চালানোর একটি অন্যতম মঞ্চ।
এতে আপনি নিজের পরিচালিত গেমিং ভিডিও,শিক্ষা সম্পর্কীয় ভিডিও, অনলাইন ক্লাস পরিচালনা, ধর্মীয় আলোচনা সভা, ব্যবসায়িক প্রচার ও প্রসার, সংবাদ প্রচার, কনসার্ট অনুষ্ঠান পরিবেশনা, এডভেঞ্চার বা ভ্রমণ বিষয়ক ধারা বর্ণনা, প্রশ্নোত্তর ও কুইজ পরিচালনা, ব্যক্তিগত ভ্লগ ইত্যাদি সম্পর্কীয় ভিডিও ইউটিউবে লাইভ স্ট্রিম হিসেবে দেখানো হয়।
আরো পড়ুন:
Tasktopnetwork দ্বারা ছোট ছোট কাজ করে ইনকাম ফ্রিতে গেম খেলে টাকা ইনকামের Apps ঘরে বসে 2Captcha Site থেকে হাজার হাজার ডলার ইনকাম ৫ টি ইনকাম সাইট দ্বারা সহজেই টাকা ইনকাম করে নিন ৭ টি জনপ্রিয় সার্ভে সাইট দ্বারা প্রতিদিন আয় করুন
এর সম্পর্কে আপনাকে বিস্তারিত বর্ণনা ও তথ্য দেওয়া দরকার। এজন্য প্রথমেই আপনাকে ইউটিউব লাইভ স্ট্রিম সম্বন্ধে পরিস্কার ধারণা দেওয়া হলো।
ইউটিউব লাইভ স্ট্রিম কাকে বলা হয়
ইউটিউব লাইভ এর মাধ্যমে আপনি উপরোক্ত ফিচার সমুহ সরাসরি দর্শক বা ভিউয়ার্স দের কাছে ভিডিও আকারে সম্প্রচার করতে পারেন আর এভাবে ইউটিউব লাইভ এর ভিডিও সম্প্রচার করাকে ইউটিউব লাইভ স্ট্রিম বলা হয়।
ভিউয়ার্স গণ এই স্ট্রিম দেখে লাইক, কমেন্ট ও মতামতের জন্য প্রশ্ন করেন। লাইভ স্ট্রিমিং চালনার জন্য আপনাকে ইউটিউব চ্যানেলের যে যে প্রয়োজনীয় বিষয় সমূহ খেয়াল রাখতে হবে:
- Live অপশন সিলেক্ট করতে হবে
- স্মার্টফোন এর ক্যামেরা ব্যবহার করতে পারেন
- ল্যাপটপ/কম্পিউটার/ওয়েব ক্যাম বা OBS Software এর ব্যবহার করা
- লাইভ স্ট্রিম আকর্ষণীয় , চিত্তাকর্ষক ও সৌন্দর্য মণ্ডিত করতে Title, Description, Thumbnail ও Tag ব্যবহার করতে হবে
- YouTube ভিডিও এর জন্য keyword research tools এর মাধ্যমে নির্বাচন করতে হবে
- Live চাপ দিলে যেন লাইভ স্ট্রিম শুরু হয় তার সিস্টেম তৈরি করা
- Chat এর মাধ্যমে যেন কমেন্ট করা যায় তার জন্য ব্যবস্থা রাখা
ইউটিউবে লাইভ স্ট্রিম ভিডিও সম্প্রচারের জন্য গাইডলাইন ও সেটিংস
ইউটিউব লাইভ স্ট্রিম ভিডিও শুধু মাত্র একটি স্মার্টফোন ও ইউটিউব অ্যাপ থাকলে আপনি লাইভ সম্প্রচার করতে পারেন। তবে এই সম্প্রচার করার জন্য কিছু গাইডলাইন ও সেটিৎ অনুসরণ করতে হবে। তাছাড়া লাইভের মান ও সফল লাইভ উপস্থাপনার জন্য কিছু দরকারী শর্তাবলী জেনে রাখা অত্যাবশ্যক।
লাইভ স্ট্রিম ভিডিও শুরুর আগে কিছু বিষয় নিশ্চিত করে নিতে হবে:
- মোবাইল নম্বর দিয়ে একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে হবে
- লাইভ ফিচার সমুহ ধাপে ধাপে সাজিয়ে সক্রিয় করে নিতে হবে
- আপনাকে প্রথম বার লাইভ স্ট্রিম ভিডিও চালু করতে প্রায় ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে
- অবশ্যই ইউটিউব ভিডিও প্রকাশের কমিউনিটি গাইডলাইন ও নীতিমালা অনুযায়ী তৈরি করতে হবে
- 4G/5G ইন্টারনেট সংযোগ, Wi-Fi বা Broadband কানেকশন ব্যবহার করতে হবে
স্ট্রিমিং এর জন্য YouTube Channel এ ধাপে ধাপে ভিডিও লাইভ চালু করুন
প্রথম ধাপ:
আপনাকে একটি ইমেইল তৈরি করে নিতে হবে। এরপর Google Account এর সাথে Login করতে হবে।
দ্বিতীয় ধাপ:
Google Play Store থেকে সর্বশেষ পাবলিশ হওয়া YouTube App ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
তৃতীয় ধাপ:
এই ধাপে উপরের ক্যাটাগরির উপর একটি স্ট্রিমিং চ্যানেল খুলে ফেলুন। এতে চ্যানেলের নাম, হ্যান্ডেল ও প্রোফাইলের ছবি সংযুক্ত করুন।
এখন উক্ত চ্যানেলটি একটি একটিভ মোবাইল নম্বর দিয়ে ভ্যারিফিকেশন করে নিতে হবে। চ্যানেল ভ্যারিফাইড হতে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।
চতুর্থ ধাপ:
চ্যানেল ভ্যারিফাইড হওয়ার পর YouTube Studio App ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে।
পঞ্চম ধাপ:
আপনাকে ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিও আপলোড দেওয়ার সময় একটি আকর্ষণীয় টাইটেল ও শিরোনাম লিখতে হবে।
ষষ্ঠ ধাপ:
এই ধাপে আপনাকে একটি লাইভ সংশ্লিষ্ট দৃশ্যমান ও আকর্ষণীয় Thumbnail সংযুক্ত করতে হবে।এখানে SEO সংক্রান্ত কাজ করে নিতে হবে।
সপ্তম ধাপ:
লাইভ পরিচালনায় YouTube Camera ও Microphone ব্যবহার এর অনুমতির জন্য Allow অপশন চালু রাখতে হবে।
অষ্টম ধাপ:
Audience নির্বাচনের জন্য যে কোন একটি সিলেক্ট করে দিতে হবে। যেমন-
- Yes, it's made for kids
- No, it's not made for kids
নবম ধাপ:
এখানে Privacy তে তিনটি অপশন চোখে পরবে। যেমন-
✅ Public
❎ Unlisted
❎ Private
এজন্য আপনাকে Public নির্বাচন করতে হবে।
দশম ধাপ:
সব সেটিংস ধাপে ধাপে সিস্টেম মত সেট করলে Create আইকন দেখতে পাবেন সেই বাটনে ক্লিক করে "Live"এ চাপ দিলে কিছু সময় পর লাইভ শুরু হবে।
লাইভ স্ট্রিমিং এর শিক্ষণীয় বিষয় সমূহ
তবে লাইভ এ শুরু হওয়ার আগে আপনাকে অবশ্যই অনেক Short ভিডিও বানিয়ে ৫০ জন সাবস্ক্রাইবার অর্জন করতে হবে। এরপর আপনি লাইভ স্ট্রিমিং শুরু করার জন্য প্রস্তুতি নিবেন।
লাইভ স্ট্রিমে কি কি কাজ করা যায়
এ সময় আপনি যে যে কাজ গুলো চালিয়ে যেতে পারবেন সেগুলো হলো:
- দর্শকদের লাইক,কমেন্টস দেখতে ও পড়তে পারেন
- প্রধান প্রধান কমেন্টস গুলো পিন করা যায়
- কমেন্টস এর উত্তর দিতে পারবেন
- অংশগ্রহণ কারীর সংখ্যা গণনা করা যায়
- লাইভ স্ট্রিমিং শেষে আবার লাইভ শুরু করা সম্ভব
গুণগত মান সম্পন্ন লাইভ স্ট্রিমিং করতে কি কি উপকরণ প্রয়োজন
সাধারণত দর্শকদের লাইভ স্ট্রিম ভিডিও প্রদর্শন করার জন্য সর্বজন পছন্দণীয় ,পরিষ্কার ও নিখুঁত ভিডিও দরকার। এরপরও আরো কিছু প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে থাকা একান্ত বাঞ্ছনীয়।যেমন:
- HD Camera যুক্ত একটি স্মার্ট ফোন
- পরিষ্কার মাইক্রোফোন
- লাইভ চালানোর জন্য ট্রাইপড
- মুখ পরিষ্কার দেখানোর জন্য রিং লাইট
- 4G/5G ইন্টারনেট, Wi-Fi বা Broadband
লাইভ স্ট্রিম চালনা কালে কি কি বিষয় খেয়াল রাখতে হবে
- সর্বপ্রথম কমিউনিটি গাইডলাইন মেনে চলা
- কপিরাইট মুক্ত গান ব্যবহার করা
- সিনেমা বা টিভি তে পুনসম্প্রচার করা অনুষ্ঠান
- অন্যের ভিডিও হুবহু পুনরায় প্রচার করা
- বিভ্রান্তি মূলক অপপ্রচার,তত্ত্ব বা তথ্য
- ফিসিং বা স্প্যাম যুক্ত ভিডিও দেখানো
- সংঘর্ষ মূলক ভিডিও পরিবেশন করা
লাইভ চলাকালীন সময় বেশি বেশি দর্শক পাওয়ার উপায়
- মনোমুগ্ধ কর টাইটেল ব্যবহার করা
- চমকপ্রদ থাম্বনেইল সংযুক্ত করা
- দৃষ্টিনন্দন থাম্বনেইল সাইজ ১২৮০×৭২০ পিক্সেল
- ১৬.৯ রেটিও
- ২ MB সাইজ
- JPG, GIF বা PNG ফাইল ফরমেট
- প্রতিদিন লাইভ স্ট্রিমিং ভিডিও প্রদান করা
- ভিউয়ার্সদের সাথে কমেন্টস এর উত্তর দিতে হবে
- ফেসবুক, হোয়াটস অ্যাপ বা টেলিগ্রামে ভিডিও লিঙ্ক দিন
লাইভ স্ট্রিম ভিডিও শেষে কি করবেন
- কমেন্টস,রিপ্লাই সম্পূর্ণ করুন
- ভিডিও এর বর্ণনা সম্পন্ন করুন
- ট্যাগ সংযুক্ত করুন
- থাম্বনেইল হৃদয় গ্রাহী ও সৌন্দর্য মণ্ডিত করুন
- ইউটিউব স্টুডিও এর অ্যানালিটিক্স অবজার্ভ করুন
ইউটিউব লাইভ স্ট্রিমিং মাধ্যমে কি আয় করা সম্ভব
যেহেতু,এটি মনিটাইজ পাওয়া যায় তাই এর সাহায্যে ইনকাম করা যায়। আবার, এর মাধ্যমে এডসেন্স এপ্রুভাল অর্জন করে ভিডিও তে এড বা বিজ্ঞাপন শো করে অর্থ উপার্জন করা সম্ভব।
তাছাড়া এই লাইভ স্ট্রিম ভিডিও এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ট্র্যাকিং লিঙ্ক প্রদর্শন করে আয় করা যায়।
আবার নিজের পণ্য, সেবা বা সার্ভিস এর লিঙ্ক লাইভ স্ট্রিম ভিডিও এর মাধ্যমে বিক্রি করে টাকা উপার্জন সম্ভব।
ইউটিউবে লাইভ স্ট্রিম ভিডিও প্রদর্শনের সুবিধা কি
- দর্শকদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করা যায়
- সাবস্ক্রাইব বৃদ্ধি করতে সহায়তা করে
- এক বছরে ওয়াচ টাইম বাড়িয়ে তোলে মনিটাইজেশন পেতে সহজ হয়
- যোগাযোগ বান্ধব পরিবেশ গড়ে তোলে
- আপনার ভিডিও কন্টেন্ট সমূহ ট্রেন্ডিং এ উপনীত হয়
শেষ কথা
বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইউটিউব অনেক স্বাচ্ছন্দ্য ও সহজতর। এ যুগে এমন কেউ নেই যে, ইউটিউব সম্পর্কে জানেন না।
হয়তো কেউ কেউ ফেসবুকের সাথে যোগাযোগ স্থাপনের সাথে যুক্ত; তবুও প্রতিদিন কেউ না কেউ ইউটিউবের ভিডিও যে দেখেন না তা বলা মুশকিল।
ইউটিউবে আজকাল News, Sports , Vlog , Events ইত্যাদি ক্যাটাগরি সমূহ দর্শকদের মন জয় করে নিয়েছে।
নিত্য দিন লাইভ স্ট্রিম ভিডিও পোস্ট দিলে সাবস্ক্রাইব বেড়ে যায়, দর্শকদের ও লাইভ স্ট্রিমিং ইউটিউবার দের মাঝে সুসম্পর্ক বৃদ্ধি পায়।
ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম বাড়িয়ে তোলে, সাবস্ক্রাইব বৃদ্ধি করে। ফলে ইউটিউব চ্যানেল গুগল এডসেন্সের মাধ্যমে মনিটাইজেশন করে ইনকাম আরম্ভ করা যায়।
ইউটিউব চ্যানেল ও লাইভ স্ট্রিম চ্যানেলের তুলনা মূলক ইনকামের পার্থক্য:
| আয়ের বিষয় সমূহ | ইউটিউব চ্যানেল | লাইভ স্ট্রিম চ্যানেল |
|---|---|---|
| আয় কেমনে হয় | Ads, Affiliate, Membership, Sponsorship | Ads, Affiliate, Membership, Sponsorship |
| আয়ের গতি | ধীরে ধীরে হয় | লাইভে দর্শক আসলে আয় দ্রুত হয় |
| চ্যানেলে Membership অর্জন | হ্যাঁ,অবশ্যই আয় হয় | হ্যাঁ,অবশ্যই আয় হয় |
| চ্যানেলে Sponsorship অর্জন | হ্যাঁ,অবশ্যই আয় হয় | হ্যাঁ,অবশ্যই আয় হয় |
| Super Chat করে আয় | না,আয় হয় না | হ্যাঁ,অবশ্যই আয় হয় |
| Affiliate Marketing করে আয় | হ্যাঁ,আয় করা যায় | হ্যাঁ,আয় করা যায় |
| এডসেন্সে বিজ্ঞাপন প্রদর্শন | হ্যাঁ,ভিডিও তে এড শো করে ইনকাম | হ্যাঁ,ভিডিও তে এড শো করে আয় |
| পুরনো কন্টেন্ট থেকে আয় | দীর্ঘ দিন ধরে আয় হয় | Reply থেকে ইনকাম হয় |
আপনার লাইভ স্ট্রিম ভিডিও সমূহে গুগল এডসেন্স এপ্রুভাল প্রাপ্ত হয়। ফলে আপনার লাইভ স্ট্রিম ভিডিও তে এডসেন্স কর্তৃক এড শো করে প্রচুর রেভিনিউ জেনারেট হয়। আর ইনকামও বেড়ে যায়।
তাই বসে না থেকে ইউটিউবের গাইড লাইন মেনে লাইভ স্ট্রিম ভিডিও চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করা যায়।
FAQ
Q:ইউটিউব চ্যানেলের মত কি লাইভ স্ট্রিম চ্যানেলে মনিটাইজেশন পেয়ে ইনকাম করা যায়?
A:হ্যাঁ,নিশ্চয়ই। লাইভ স্ট্রিম চ্যানেলেও ইউটিউব চ্যানেলের মত মনিটাইজেশন পেয়ে উপার্জন করা যায়।
Q:গুগল এডসেন্স ড্যাশবোর্ডে লাইভ স্ট্রিম চ্যানেলকে কি সংযুক্ত করা যায়?
A:হ্যাঁ,অবশ্যই । ব্লগ সাইট এর ন্যায় এই চ্যানেলের ইউআরএল এডসেন্সের সাথে কানেক্ট করা যায়।
Q:ইউটিউব চ্যানেলের কমিউনিটি গাইডলাইন কি এই চ্যানেলের মত একই?
A:হ্যাঁ,একই নিশ্চিত ভাবে বলা যায়।
আরো পড়ুন

