আপনার কিছু প্রিয় গানের লিরিক্স সমাহার
গান-১
(তোমরা দেখো গো আসিয়া,গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া)
তোমরা দেখো গো আসিয়া
গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া
ওগো গৌর নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া
গৌর নিতাই নৃত্য করে হরি বোল বলিয়া।
গোড়ার রূপে অঙ্গ ঢল ঢল
রূপে জগত করছে আলো গো
ওগো মন প্রাণ সবই নিল রুপ দেখিয়া
গৌড় নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া
তোমরা দেখো গো আসিয়া
গৌড় নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া।
গোড়ার রূপের কি বাহাদুরি
চাইলে ভুলে পুরুষ নারী গো
ও তার রাই রূপেতে অঙ্গ ঢাকা শ্যাম কালিয়া
গৌড় নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া
তোমরা দেখো গো আসিয়া
গৌর নিতাই নৃত্য করে হরিবল বলিয়া।
রাধার রূপের জন্য দেশান্তরী
সদাই বলে হরি হরি গো
গোড়া কখনো হাসে কখনো কাঁদে ধুলাতে লুটাইয়া
তোমরা দেখো গো আসিয়া
গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া
ওগো গৌড় নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া
গৌড় নিতাই নৃত্য করে হরি বল বলিয়া।
আরো পড়ুন
গান-২
(আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে)
আর কত কাল গিরিধারী লাল
আড়ালে আড়ালে রবে
নয়নেরি জল ঝড়ে অবিরল
তুমি দরশন দিবে গো কবে।।
তোমার চরণে প্রভু এই তনুমন
পুজারী কুসুম সম করি নিবেদন
মীরার পরানে তোমায় পেতে আশা
আশা কি গো বিফলে যাবে।।
দেখা যদি নাহি দিবে ওগো দয়াময়
তবে কেনো মিছে ভরিলে হৃদয়
মীরার পরানে তোমায় পেতে আশা
আশা কি গো বিফলে যাবে।।
গান-৩
(জীবের আরাধনা গীতা উপাসনা গীতা গীতাই সর্বসার)
জীবের আরাধনা গীতা উপাসনা গীতা
গীতাই সর্বসার।
জীবের গীতাই সাধন,গীতাই ভজন
গীতাই করবে এই ভবপার
গীতাই সর্বসার।
ভক্তি ভাবে যেথা গীতা পাঠ হয়
ওরে রাধাগোবিন্দসহ দেবতা গণ রয়
যাহার বিশ্বাস হয় তাহার পাপ ক্ষয়
আমার বিশ্বাস হয় কিনা হয় !
যাহার বিশ্বাস হয় তাহার পাপ ক্ষয়
অবিশ্বাসীর জনম হয় বারে বার
গীতাই সর্বসার।
ও জীবের আরাধনা গীতা উপাসনা গীতা
গীতাই সর্বসার।
যেবা পড়ে শুনে যাহার ভবনে,
বৃন্দাবন ধাম হয় গীতা নাম শ্রবণে
তাদের কুল বংশ উজ্জ্বল হয় দিনে দিনে
বুঝতে পারে যদি মনে প্রাণে
কুল বংশ উজ্জ্বল হয় দিনে দিনে
বাসগৃহ ধন্য হয় যে তাহার
গীতাই সর্বসার।
জীবের আরাধনা গীতা উপাসনা গীতা
গীতাই সর্বসার।
ব্যভিচারী যারা গীতা নিন্দা করে,
চুরাশি নরকে পঁচে পঁচে মরে
তাদের পশু কুলে জনম হয় বারে বারে
আসতে হয় তাকে ঘুরে ফিরে
পশু কুলে জনম হয় বারে বারে
সুখ শান্তি হয় না আজীবন তার
গীতাই সর্বসার।
জীবের আরাধনা গীতা উপাসনা গীতা
গীতাই সর্বসার।
জ্ঞানে কি অজ্ঞানে যত পাপ হয়
একবার গীতা নাম শ্রবণে তত পাপ ক্ষয়
আবার কৃষ্ণ দাসে কয় গীতা ভজ ভাই
গীতা ছাড়া আর উপায় নাই
কৃষ্ণ দাসে কয় গীতা ভজ ভাই
গীতাই করবে এই ভবপার
গীতাই সর্বসার।
জীবের আরাধনা গীতা উপাসনা গীতা
গীতাই সর্বসার।
জীবের আরাধনা গীতা উপাসনা গীতা
গীতাই সর্বসার।
গান-৪
(ধর রে মন সাধুর সঙ্গ, ভজ রে আনন্দের গৌরাঙ্গ)
ভজ রে আনন্দের গৌরাঙ্গ
যদি তরিতে বাসনা থাকে,
ধর রে মন সাধুর সঙ্গ।।
সাধুর গুণ যায় না বলা
শুদ্ধ চিত্ত অন্তর খোলা
সাধু দরশনে যায় মনের ময়লা
পরশে প্রেম-তরঙ্গ।।
সাধু জনার প্রেম-হিল্লোলে
কত মাণিক মুক্তা ফলে
সাধু যারে কৃপা করে
প্রেম ময় দেয় প্রেম-অঙ্গ।।
এক রসে হয় প্রতিবাদী
এক রসে ঘুরছে নদী
এক রসে নৃত্য করে নিত্য রসের গৌরাঙ্গ।।
সাধুর সঙ্গ-গুণে রং ধরিবে
পূর্ব স্বভাব দূরে যাবে।
লালন বলে,পাবে প্রাণের গোবিন্দ
কর রে সতের সঙ্গ।।
গান-৫
(দয়াল গুরু তুমি বিনে দরদী মোর নাই)
দয়াল গুরু তুমি বিনে দরদী মোর নাই,
তোমার মত বান্ধব আমি খুঁজিয়া না পাই।
লাভের আশায় ভবের হাটে
হইল কত দেনা
কেবা আপন কে বা যে পর
হইলো না মোর চেনা
এখন আসল নিয়ে টানাটানি
আসল নিয়ে টানাটানি
কেমনে প্রাণ বাঁচাই।
অকুল সমুদ্রের মাঝে ভাসে আমার নাও,
ডুবে যেন না যায় তরী
লেগে ঘূর্ণি বায়
দয়াল লেগে ঘূর্ণিবায়
তুমি আমার আমি তোমার
এই কথা গোপনে
অহরহ দিবানিশি জাগে আমার মনে
এখন দয়া করে এই অধীনে
দয়া করে এই অধীনে দাও চরণে ঠাঁই।
৬
(জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে)
জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ
গোবিন্দ গোবিন্দ বলো রে।
রাধে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ গোবিন্দ
দয়ানিধি নাম জপ রে।।
ছাড়ো রে মন কপট চাতুরী
বদন ভরিয়া বলো হরি
নাম পরম ব্রহ্ম জীবের মোক্ষ ধর্ম
অধর্ম কুধর্ম ছাড়ো রে।।
ত্যাজ রে মন ভবের আশা
অজপা নামে রাখো রে দিশা
গুরু গৌরাঙ্গ বদনে বদনে বদনে
নয়নে নীরে ভাসোরে।।
৭
(এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে)
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে,
কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে।
এখনো সেই রাধারাণী বাঁশির সুরে পাগলিনী,
অষ্টসখী শিরোমণি নব সাজে রে।
এখনো সেই গাভীগুলি
গোচরণে ছড়ায় ধূলি,
সখার সনে কোলাকুলি রাখাল রাজে রে।
এখনো সেই নীল যমুনায়
জল আনিতে যায় ললনা,
কদমতলে সেই ছলনায় কৃষ্ণ আসে রে।
এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা,
গাঁথে বন ফুলের মালা বন মাঝে রে।
আশা ছিল মনে মনে
যাবো আমি বৃন্দাবনে,
ভবা পাগলা রয় বাঁধনে মায়ার বাঁধনে।।
৮
(তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাথ আসিতে পারে)
মনে চায় প্রাণে চায়
মনে চায় প্রাণে চায়
দিলে চায় যারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
মনে চায় প্রাণে চায়
মনে চায় প্রাণে চায়
দিলে চায় যারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণ নাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
আতর গোলাপ সুয়া-চন্দন
ছিটায়ইয়া দাও ঘরে
আতর গোলাপ সুয়া-চন্দন
ছিটায়ইয়া দাও ঘরে
সাজাও গো ফুলের বিছানা
পবিত্র অন্তরে
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
আসিলে আসিতে পারে ভরসা অন্তরে
আসিলে আসিতে পারে ভরসা অন্তরে
করিমে কয় পাইলে কি আর
ছাইড়া দিতাম তারে
করিমে কয় পাইলে কি আর
ছাইড়া দিতাম তারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো আজ
আমার প্রাণনাথ আসিতে পারে।
মনে চায় প্রাণে চায়
মনে চায় প্রাণে চায়
দিলে চায় যারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
৯
(নিতাই আমার নাকের নোলক, গৌড় গলার মালা)
হৃদয় মাঝে দুলবে গৌড়,
হৃদয় মাঝে দুলবে গৌড়
হবে পূর্ণচন্দ্রের আলা।
নিতাই আমার নাকের নোলক,
গৌড় গলার মালা।
নিতাই আমার নাকের নোলক,
গৌর গলার মালা।
আয় গো তোরা নদে বাসী,
কে হবি গৌরাঙ্গের দাসী।
আয় গো তোরা নদে বাসী,
কে হবি গৌরাঙ্গের দাসী।
মাখবী কে চন্দন তুলসী,
তনু মন করে না হেলা।
নিতাই আমার নাকের নোলক,
গৌড় গলার মালা।
নিতাই আমার নাকের নোলক,
গৌড় গলার মালা।
রাধা নামের অক্ষর দুটি,
করে রাখবো সিতে পাটি।
রাধা নামের অক্ষর দুটি,
করে রাখবো সিতে পাটি।
লালন বলে কৃষ্ণ কাঠি
ব্রজবাসীর কন্ঠমালা।
নিতাই আমার নাকের নোলক,
গৌর গলার মালা।
হৃদয় মাঝে দুলবে গৌড়,
হবে পূর্ণ চন্দ্রের আলা।
নিতাই আমার নাকের নোলক,
গৌড় গলার মালা।
নিতাই আমার নাকের নোলক,
গৌড় গলার মালা।
নিতাই আমার নাকের নোলক।।
১০
(এমন মানব জনম আর কি হবে)
এমন মানব জনম আর কি হবে।
মন যা কর, ত্বরায় কর এই ভবে।।
অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই,
শুনি মানব রূপের উত্তম কিছুই নাই ।
দেব-দেবতাগণ করে আরাধন
জন্ম নিতে এই মানবে।।
কত ভাগ্যের ফলে না জানি,
পেয়েছ এই মানব-তরণী
বেয়ে যাও ত্বরায় তরী
সুধারায় যেন ভরা না ডোবে।।
এই মানুষ হবে মাধুর্য্য ভাজন,
তাইতে মানুষ রূপ গঠল নিরঞ্জন,
এবার ঠিকলে কি আর
না দেখি কিনার
লালন কয় কাতর ভাবে।।
১১
(হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দরশন)
হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর
পাবো কি তোমার দরশন
তোমারি বিহনে ঝরে জল নয়নে
বুঝনা ভক্তের নিবেদন।।
এসে ভবের মাঝেতে বেধেছিলাম খেলাঘর
বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর
কি ভুল করেছি আমি-----
কি ভুল করেছি আমি ঐ সারাটা জীবন
হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর
পাবো কি তোমার দরশন।।
জীবনে পেয়েছি যে সব তবু কি যেন নাই
কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় আমি পাই
আর কি তোমার সাথে-----
আর কি তোমার সাথে আমার হবে না মিলন
হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর
পাবো কি তোমার দরশন।।
আমার মনেরি আশা দয়াল তোমারে জানাই
ওই রাঙ্গাচরণ ছাড়া কিছুই নাই চাই।
বিশ্বাজিত কয় আজি আমি-----
বিশ্বাজিত কয় আজি আমি ঐ না চাতকের সমান।
হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর
পাবো কি তোমার দরশন।।
১২
(একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি)
যেদিন পরান পাখি উড়ি উড়ি
দিবে আকাশ পাড়ি
ধুলার মাঝে থাকবে পড়ে
দম ফুরানো... একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়ি
পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি
ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো..
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়ি রে মন
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়ি রে মন
একটা হাওয়ার গাড়ি।
এক পলকেই নিভে যাবে দুই নয়নের আলো
রং বেরং এর এই দুনিয়া হবে আঁধার কালো..
এক পলকেই নিভে যাবে দুই নয়নের আলো
রং বেরং এর এই দুনিয়া হবে আঁধার কালো
দেখবি না আর ফুলের বাগান
সাজানো ঘর বাড়ি
ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো..
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়ি রে মন
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়ি রে মন
একটা হাওয়ার গাড়ি...
অন্তরে হবে না উদয়, বিরহেরি ব্যাথা
কাছে ডেকে বলবে না কেউ, দুঃখ সুখের কথা
অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যাথা
কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা
আপন সবই হবে গো পর
একদিন তোমারি
ধুলার মাঝে থাকবে পড়ে
দম ফুরানো... একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়িরে মন
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়ি রে মন
একটা হাওয়ার গাড়ি।
পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি
ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো...
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়ি রে মন
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়ি রে মন
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়ি রে মন
একটা হাওয়ার গাড়ি...
অতি সহজেই Icon ও Vector মার্কেটিং করে ইনকাম করুন
